
প্রথম ডেক্স
সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব শ্রী মিশন কান্তি দত্তকে সংবর্ধনা দিয়েছে সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার ( ৬ই মার্চ ) রাতে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্রী মানিক হালদারের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় টিম লিডার প্রভাত মজুমদারের সঞ্চালনায় এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী কালিয়াইশ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য রুদ্রাক্ষ বাবাজি।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী সবুজ দাশগুপ্ত।
এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সংবর্ধিত অতিথি শ্রী মিশন কান্তি দত্ত, প্রকৌশলী বিন্দুনাথ,সাংবাদিক রুপন দত্ত, প্রকৌশলী রাজিব চৌধুরী, শিবলু কুমার দাশ,পলাশ কান্তি নাথ রণী,তপন কুমার দাশ, সুজন দেবনাথ, সুব্রত দত্ত, শুভ দাশ,বিকাশ শীল,তন্ময় দত্ত, বিজয় সরকার প্রমূখ।