আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের কমিটি গঠন

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৬

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের দুই বছর মেয়াদি ৪১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ শফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে শেখ আব্দুল্লাহকে পরিচালক, মোহাম্মদ মোরশেদ মান্নানকে সভাপতি, মনির উদ্দিন জুয়েলকে সাধারণ সম্পাদক এবং শফি আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্যরা হলেন— সহসভাপতি এন. মোহাম্মদ জুনাইদ, মোহাম্মদ শিপন চৌধুরী ও মোহাম্মদ এনাম শাহ,সহসাধারণ সম্পাদক ইশরাত জাহান এ্যানি, সহসাংগঠনিক সম্পাদক তানজিনা আক্তার মনি,অর্থ সম্পাদক ফরহাদ ইসলাম,সহ–অর্থ সম্পাদক আলম খোরশেদ,দপ্তর সম্পাদক সাকিব তালুকদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম,ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ফয়সল কবির,ধর্মবিষয়ক সম্পাদক মোরশেদ কাদের সাগর, সমাজসেবাবিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান,পরিকল্পনা ও কর্মসূচিবিষয়ক সম্পাদক নিজামুল হোসেন মিনহাজ,মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস আক্তার, মানবকল্যাণ সম্পাদক রফিক ইসলাম রুবেল,আইনবিষয়ক সম্পাদক জাকারিয়া,তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিমন, যুব ও ক্রীড়া সম্পাদক শাহরিয়ার রশিদ,শিক্ষা বিষয়ক সম্পাদক সাথী আক্তার,প্রবাসী কল্যাণ সম্পাদক মনির হোসেন খোরশেদ এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন শাখাওয়াত, আফরুজা হোসেন, মোহাম্মদ আমির, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ ওয়াহিদ, আব্দুল্লাহ মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ মারুফ, ইমরান হোসেন, তানভীর হোসেন, মোহাম্মদ রিয়াদ, বাবলু চৌধুরী, মোহাম্মদ নুর, আনিসুর রহমান ও মুফিজুর রহমান মাহিন।