গোয়ালবাটীতে রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদানে বসন্ত উৎসব অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৬ –তরুণ বিশ্বাস, কলকাতা- মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ভক্তি ও শ্রদ্ধার আবহে শুরু হওয়া এই উৎসব মুহূর্তেই রঙিন হয়ে ওঠে উপস্থিত সকলের উচ্ছ্বাসে। অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সম্মান প্রদানের মাধ্যমে। যুবচক্র ক্লাবের সদস্যরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বসন্তকে বরণ করে নেন। আবিরের রঙে রঙে এবং মিষ্টিমুখের মাধ্যমে আগত অতিথিদের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃংত করেন সনামধন্য শিল্পী,কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার, বিশিষ্ট লোকসংগীত শিল্পী শ্রাবণী চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় বরুন সরদার সহ বহু গুণীজন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করে তোলে। রঙে রঙে মুখর গ্রাম আবিরের রঙে মুখরিত হয়ে ওঠে সমগ্র গোযাল বাটি গ্রাম। আনন্দ ও উদ্দীপনা একে অপরের সাথে ভাগ করে নেন গ্রামবাসীরা। এলাকা জুড়ে সৃষ্টি হয় এক অপূর্ব উৎসবের আমেজ। ছোট থেকে বড়—সকলেই মেতে ওঠেন দোলের রঙে, হাসি আর ভালোবাসায়। এই বসন্ত উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি ছিল সম্প্রীতি,ঐক্য এবং ঐতিহ্যের এক প্রাণবন্ত উদযাপন। যুবসমাজের উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজকে আরও সুন্দর ও শক্তিশালী করে তোলা সম্ভব। বসন্তের এই রঙিন আয়োজন আগামী দিনেও এভাবেই সকলের হৃদয়ে আনন্দের বার্তা বয়ে আনুক—এই প্রত্যাশায় সমাপ্ত হল বসন্ত উৎসব ২০২৬। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: