আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি: পটিয়া শান্তিরহাট শাখায় ”আর্থিক সাক্ষরতা দিবস-পালিত প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬ অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি চট্টগ্রামের পটিয়াস্হ শান্তিরহাট শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস-২০২৬ পালন করা হয়েছে। সঠিক পরিকল্পনা ও সচতেনতায় নিশ্চিত হউক আর্থিক নিরাপওা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার(৪টা মার্চ) ব্যাংকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শান্তিরহাট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ড(AVP) ও শাখা ব্যবস্হাপক মো: শাহজাহান সিরাজ।আলোচন সভায় প্রধান আলোচক ও উপস্হাপক হিসেবে উপস্হিত ছিলেন শাখার অপারেশন ম্যানেজার জনাব দিদারুল আলম,ইনভেস্টমেন্ট ইনচার্জ জনাব মো: ইলিয়াস।এছাড়াও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ,স্হানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবি গ্রাহকগন উপস্হিত ছিলেন। এতে বক্তরা সাধারন মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যামে জীবনযাত্রার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্টানের সভাপতি শাহজাহান সিরাজ বক্তব্যকালে বলেন,নিরাপদ আর্থিক ভবিষ্যৎ গড়তে আর্থিক বিষয়াদি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা তথা আর্থিক স্বাক্ষরতা,আর্থিক পরিকল্পনা বাজেট,আর্থিক ডায়েরী এবং সঞ্চয়ের অভ্যাস।এছাড়া গ্রাহকদের বিভিন্ন সচেতনতা বৃদ্ধিমূলক বার্তা এবং ব্যাংকিং সেবাকে আরও সহজীকরন,ক্ষুদ্র সঞ্চয় ও আর্থিক পরিকল্পনার মাধ্যমেই ব্যক্তিগত ও জাতীয় সমৃদ্ধি অর্জন সম্ভব।এই অঙ্গীকার৷ নিয়ে ব্যাংকটি গ্রাহকদের সেবায় সর্বদা নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উক্ত আলোচনা সভায় মনসা একাডেমিক ও যাকাত কমিটির ব্যবস্হাপনায় মনসা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং চট্টগ্রামের ঐতির্য্যবাহী বানিজ্যিক প্রানকেন্দ্র খাতুনগন্জ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু মোহাম্মদ সাহেবের পক্ষ হতে মনসা গ্রামের ৩০০ জন হত-দরিদ্র ও দুস্হ মানুষের মাঝে যাকাতের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরন করা হয়।সেই সাথে মানুষের আমল পরিশুদ্ধ করনের জন্য রশিদ আহমদ-হাসান বাবু ফাউন্ডেশন কর্তৃক নামায শিক্ষা পাট্যবই বিতরন করা হয়।অত্র কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন মনসা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আবু হোসেন দুলাল,অনুষ্টানে দোয়া-মোনাজাত করেন রেয়াজুল জান্নাত জামে মসজিদ খতিব জনাব মোহাম্মদ শাহ নুর আজম। এছাড়া অনুষ্টান শেষে পটিয়ার বিশিষ্ট ব্যবসায়ীগন ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সার্বিক ব্যবসার উন্নয়নের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: