সিইউএফএল-এ ইফতার মাহফিল ও দুই শ্রমিকনেতার সংবর্ধনা প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ দুই শ্রমিক নেতার বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিইউএফএল এ কর্মরত উত্তর ও দক্ষিণ বঙ্গ কল্যাণ সমিতির উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩ মার্চ) সিইউএফএল হাইজিং ভিআইপি গেস্ট হাউজে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তর ও দক্ষিণ বঙ্গ কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আসলাম আলীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সিবিএ নেতা আরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএপি কারখানার ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিআইসি হেড অফিসের সিবিএ কর্মকর্তা ও বিসিআইসি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সারকারখানা র সিবিএ র কর্মকর্তা। অনুষ্ঠানে সিইউএফএল সিবিএর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন ও সাবেক সাধারণ সম্পাদক একেএম আমিনুর রহমান রানাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: