প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬ তরুণ বিশ্বাস কলকাতা ঝলক ডিজিটাল’ এর শুভারম্ভ কলকাতার প্রেসক্লাবে ২ রা মার্চ সোমবার, ২০২৬ আয়োজন করা হয়েছে। দৈনিক সমাচার পত্র ঝলক কলকাতার প্লেস ক্লাবে নিজেদের ডিজিটাল পটকাস্টের শুরু করল। কলকাতার হিন্দি জগতে এটি একটি অভূতপূর্ব যোগদান। এর মাধ্যমে কলকাতার সাথে সাথে পুরো পশ্চিমবঙ্গের সকলেই এই পত্রিকার প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমে খবরাখবর পাবে । কলকাতার মিডিয়ার জগতে এটি একটি অসাধারণ সম্ভাবনা। এর সাথে সাথে এটি নিউজ পোডকাস্ট ও শুরু করেছে। ‘ঝলক ডিজিটাল’ নিরপেক্ষ, বিশ্বস্ত এবং জনগণের হিতে পত্রিকার সমাচার ছাপিয়ে থাকে। এই প্লাটফর্ম দক্ষ সাংবাদিক,খবরের বিশ্লেষণ, বিশেষ রিপোর্টারের মাধ্যমে সমাজের খুঁটিনাটি খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। উপস্থিত ছিলেন দেবাশীষ সেন, ঝলকের কর্ণধার রাকেশ রঞ্জন শ্রীবাস্তব (এমডি), প্রকাশ রঞ্জন, দেবঞ্জন দে, আব্দুল সালাম,সাইনাস গ্রুপ কে কে সিংঘানিয়া, বিশ্বম্ভর নেউর, সুবোধ সরকার, সুশীল পোদ্দার, বিমল বৈগানী,অরূপ কোঠারি,সম্মানিত সাংবাদিকগণ এবং হিন্দি জগতের সাথে যুক্ত থাকা আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: