শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা- গীতম বাদ্যম নৃত্যম সমুচ্যতে সঙ্গীতম।এই তিন মিলিত ধারায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকলো “ছন্দে ও আনন্দে’র যাত্রা -২০২২ সাল ও কৃষ্টি গ্রুপের যাত্রা-২০২৩ সাল থেকে পথ চলা শুরু। শৈশব থেকেই সাংস্কৃতিক চর্চা শুরু হয়েছে মমতাময়ী মায়ের হাতে হাত রেখে প্রথম সংগীত জগতে শুভ সূচনা। লেখা পড়ার সাথে সাথে চলতে থাকে বিভিন্ন সংগীত গুরুর মাধ্যমে সংগীত শিক্ষা। ১ মার্চ রবিবার-২০২৬ কলকাতার গড়িয়াহাট রোডস্হ শরৎ স্মৃতি সদন মঞ্চে কথা,কবিতা, নৃত্য,সংগীতের মূর্ছনায় অনুষ্ঠানটি মূখরিত হয়ে ওঠে।”ছন্দে আনন্দে”র প্রাণপ্রতিমা রত্না দাস অসাধারণ দক্ষতায় সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটির পূর্ণতা পায়। এই সকল অনুষ্ঠানে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নবীন প্রবীণ-শিল্পীদের অনুষ্ঠান একটা পরিচিতও প্রদান করে। সংগীত শিল্পী রত্না দাস এই ভাবেই আগামী দিন যেন সবার আশীর্বাদ ও ভালোবাসায় সিক্ত থাকতে পারেন সেই প্রত্যাশা করেন। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: