প্রদীপ কুমার সেন,কলকাতা
২রা মার্চ তরুণ বিশ্বাস মহাশয়ের জন্মদিন প্রেসক্লাব কলকাতায় উদযাপন করা হয়েছে।এই আনন্দ সংবাদে প্রীতিপ্রাপ্ত হলাম। ছোট বেলা থেকেই নিরলস প্রচেষ্টায় বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকাতে থাকতে বিভিন্ন সংগঠনের তিনি মুখ হয়ে বহু সংগঠনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গীতা পরিষদ, শারদাঞ্জলি ফোরাম, সনাতনী সমন্বয় ফোরাম, বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থা, চট্রগ্রাম পরিষদ,বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি, এভারগ্রীন কালচারাল সোসাইটি,স্বরলিপি সংস্থা,সুর সংগীত নিকেতন,প্রাঞ্জলা বার্তা টিভি,নিউজ পূর্বতারা টিভি, আকাশ বার্তা পত্রিকা ও দৈনিক প্রথম, বারাসাত প্রেসক্লাব, ন্যাশনাল প্রেস কাউন্সিল,ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন সহ আরো কত সংগঠনের সাথে নিজস্ব কায়দায় তিনি যে যুক্ত হয়ে আছেন তার ইয়াত্তা নেই।সাংবাদিক তরুণ বিশ্বাস রাউজান উপজেলার গহিরা গ্রামের কুণ্ডেশ্বরী বড়পোল এলাকাস্থ পিতা-স্বর্গীয় নিতাই রঞ্জন বিশ্বাস ও মাতা-পুষ্প রানী বিশ্বাস এর তৃতীয় সন্তান। এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্ম তাঁর । ছোট্ট বেলা থেকে লেখালেখিতে আগ্রহ ছিল গভীর। পরবর্তীতে সংবাদ পরিবেশনের জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। খুব ছোট বেলা থেকেই লেখালেখির হাত তাঁর সাংবাদিক জীবন কে বেশ প্রভাবিত করে তুলেছে। প্রিন্ট মিডিয়া থেকে আরম্ভ করে ডিজিটাল মিডিয়া সবেতেই তাঁর অবাধ বিচরণ। সাংস্কৃতিক জগতে বিনোদন মূলক ভাবনায় ভরপুর তাঁর। তিনি একজন কন্ঠ সঙ্গীত শিল্পী হওয়ার জন্য বিভিন্ন বাংলা আধুনিক গান ও লোকসঙ্গীত তথা সর্বোপরি চট্টগ্রাম আঞ্চলিক গানের বিশেষ পারদর্শী শিল্পী হয়ে ওঠেন। বহু মঞ্চে তাঁর গান শ্রোতাদের মন আকর্ষণ করে। বহু সম্মানে ভূষিত এই ব্যাক্তির খ্যাতির অনন্য নজির স্পর্শ করতে সমর্থ হন তাঁর নিজস্ব গুণে। বহু মাতৃক গুণ সম্পন্ন এই ব্যক্তির শুভ জন্মদিন বারবার ফিরে আসুক,তাঁর সুস্থ শরীর ও সুদীর্ঘ নিরোগ জীবন কামনা করছি আজকের দিনে।