ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে -পরৈকোড়া হরিমন্দিরে দোলযাত্রা উৎসবের ধর্মসম্মেলনে সিদ্ধার্থ শংকর দাশ প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬ আনোয়ারা উপজেলার পরৈকোড়ায় শ্রীশ্রী হরিমন্দির প্রাঙ্গণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও শ্রীশ্রী হরিমন্দিরের ১২৩তম তারকব্রহ্ম মহানামযজ্ঞ উপলক্ষে মহতী ধর্মসম্মেলন আজ সোমবার (২ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবক সিদ্ধার্থ শংকর দাশ (সিধু)। হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি রিমন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাথুয়াপাড়া রাজ রাজেশ্বর বিগ্রহ ধামের সভাপতি সাধন কান্তি দাশ। মহান অতিথি ছিলেন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি সমাজসেবক আশুতোষ বিশ্বাস, পরৈকোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোরশেদ ও বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র ও সদস্য সচিব প্রদীপ কান্তি ধর। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, সমাজসেবক অজিত দাশ, হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের সভাপতি সুজিত সরকার, বাগীশিক দক্ষিণ জেলা সংসদের প্রচার সম্পাদক বাবুল ধর, সমাজকল্যাণ সম্পাদক নিমাই সিংহ, বাগীশিক আনোয়ারা উপজেলা সংসদের সভাপতি অ্যাড. খোকন আইচ (অমিত), সাংগঠনিক সম্পাদক মিল্টন সরকার, হিন্দু মহাজোট আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সবুজ কান্তি দেব। হরিমন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি নীলকান্ত দাশ (বিষু) এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হারাধন দাশ। এর আগে গীতা প্রশিক্ষক পূজা চক্রবর্তীর পরিচালনায় সমবেত গীতাপাঠ পরিবেশন করেন হরিমন্দির গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী অদিতি দাশ, জয়শ্রী মজুমদার, অর্ণা দত্ত, আদ্রিকা বৈদ্য ও স্থানীয় শিল্পীরা। ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধার্থ শংকর দাশ সিধু বলেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে। ধর্মহীন জীবন কখনো আদর্শ জীবন হতে পারে না। তিনি শিশু-কিশোরদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্ম নীতি শিক্ষায় শিক্ষিত করার আহবান জানান। News PhotoCard SHARES ধর্ম বিষয়: