হাকিমপুরে মাদকদ্রব্য সহ আটক ৮

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ইয়াসির আরাফাত, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার è১ নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটির মোড়ে গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৯ টা ৪৫ মিনিটে মোঃ তুফানুর বসতবাড়ির আঙ্গিনা হতে ২৫ টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও ২৬০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে হাকিমপুর থানা পুলিশ। মাদকদ্রব্যগুলো বহনের সাথে জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
হাকিমপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, এস আই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজার রহমান ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় পরোয়ানা তামিল, মাদকবিরোধী ও উদ্ধার অভিযান পরিচালনা করে ঘটনাস্থল মাধবপাড়া গ্রামের আলুহাটি মোড় হতে ০৮ জনকে উক্ত মাদকদ্রব্যসহ আটক করে থানায় নিয়ে আসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাকিমপুর উপজেলার মাধবপাড়া(আলুহাটি মোড়) গ্রামের মোঃ পলাশ হোসেন(৩৮), পিতা-মোঃ তুফানু, মোঃ জুয়েল হোসেন(৩৭),পিতা -মৃত ইস্রাফিল হোসেন,মোঃ লালচান আলী(২৭),পিতা-মৃত খোদাবক্স, মোঃ পিয়ারুল ইসলাম(২৭),পিতা-মোঃ শাহাজ উদ্দিন, মোঃ আজাদুল ইসলাম(৩৮),পিতা-মোঃ বাঁশি। মোঃ মারুফ হোসেন (১৯),পিতা-মোঃ রহিদুল ইসলাম।
এছাড়াও,বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের মোঃ শাহিন বাবু(৩২),পিতা-মৃত কপিল উদ্দিন এবং চন্ডীপুর(কাটলা) গ্রামের মোঃ নুর জামান(৩৬),পিতা-মোঃ কামিনুর ইসলামকে আটক করে হাকিমপুর থানা পুলিশ ফোর্স।
হাকিমপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৩৬ (১)সারণির ১০(ক),ধারা ৩৬ (১) সারণির ২৯(ক) এবং ধারা ৪১ মোতাবেক মামলা নং ০৬/২০,তারিখ -২৬/০২/২০২৬ রুজু করা হয়েছে।
আটককৃতদের ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।