ইয়াসির আরাফাত দিনাজপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়েশা নূরুল আলম ফাউন্ডেশনের অর্থায়ন ও স্মার্ট উদ্যোক্তা ফোরাম (SEF) যৌথ উদ্যোগে দিনাজপুরে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সুবিধাবঞ্চিত মানুষদেরও আনন্দের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ করে দেওয়া হয়েছে।
দিনাজপুর টিমের ডিস্ট্রিক এক্সিকিউটিভ রোমেনা আক্তার ও স্থায়ী সদস্য সানজিদা চৌধুরীর নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। এসময় সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য হামিদা আক্তার, আইরিন, মোহাম্মদ বদিউজ্জামাল রাজু, মারুফ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
উদ্যোগে অংশগ্রহণকারীরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই তাদের প্রধান লক্ষ্য। এই মানবিক কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।