উৎফল বড়ুয়া
“হারিয়ে খুঁজি” মূলত জীবনঘনিষ্ঠ অনুভূতি, সমাজবাস্তবতা ও মানবিক বোধের এক কাব্যিক প্রকাশ। কবি কাউছার আরা বেগম তাঁর কবিতায় ব্যক্তিগত স্মৃতি, পরিবার, সময়ের পরিবর্তন এবং সমসাময়িক সমাজের নানা অসঙ্গতিকে সংবেদনশীল ভাষায় তুলে ধরেছেন।
গ্রন্থের নামকরণ “হারিয়ে খুঁজি” এর মধ্যেই রয়েছে গভীর প্রতীকী তাৎপর্য। ‘হারিয়ে’ শব্দটি জীবনের হারানো সময়, স্মৃতি, সম্পর্ক ও স্বপ্নের ইঙ্গিত বহন করে; আর ‘খুঁজি’ শব্দটি সেই হারানো সত্তা, সত্য ও আশার পুনরাবিষ্কারের আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। এই দুই অনুভূতির সমন্বয়ে কবিতাগুলো এক আত্মঅন্বেষণের যাত্রায় পাঠককে কখনও নস্টালজিক করে, কখনও ভাবায়, আবার কখনও নতুন করে আশা জাগায়।
“হারিয়ে খুঁজি” শুধু কবিতার সংকলন নয়; এটি নিজেকে, সমাজকে এবং সময়কে নতুন করে দেখার একটি কাব্যিক প্রয়াস। কাব্যপ্রেমীদের জন্য বইটি অবশ্যই পাঠযোগ্য।
আশা ও বিশ্বাস সমকালীন পাঠকের মনন ও অনুভবে ‘হারিয়ে খুঁজি’ দীর্ঘস্থায়ী ছাপ রাখবে।
বুনন প্রকাশন থেকে প্রকাশিত কাব্যগ্রন্থটি এবার অমর একুশে বই মেলায় ৮৯৩ নম্বন স্টলে পাওয়া যাচ্ছে।