বুশরা কবিরের অংশগ্রহণে উৎসবমুখর উদ্বোধন ইয়াজমিন লাক্স প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬ মো আবদুল করিম সোহাগ -ঢাকা রাজধানীর বনানীতে যাত্রা শুরু করলো নতুন ফ্যাশন হাউস ইয়াজমিন লাক্স। জমকালো আয়োজনে শোরুমটির উদ্বোধন করেন জনপ্রিয় ইনফ্লুয়েঞ্জার বুশরা কবির। বনানী-১১ এর কনকর্ড এমবি টাওয়ারের প্রথম তলায় অবস্থিত এই শোরুমে নারীদের জন্য রয়েছে সব ধরনের পোশাক ও ফ্যাশন আইটেম। দৈনন্দিন পরিধান থেকে শুরু করে উৎসব কিংবা বিয়ের আয়োজন—সবকিছুর জন্যই পাওয়া যাচ্ছে স্টাইলিশ কালেকশন। বিশেষ করে ব্রাইডাল সেগমেন্টে লেহেঙ্গা, গাউনসহ আকর্ষণীয় ডিজাইনের পোশাক ইতোমধ্যে ক্রেতাদের নজর কাড়ছে। শুধু নারীদের জন্যই নয়, পুরুষদের জন্যও রয়েছে স্টাইলিশ পাঞ্জাবি ও কুর্তির সংগ্রহ। আধুনিক ডিজাইন ও প্রিমিয়াম ফেব্রিকের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো শোরুমটি। ইয়াজমিন লাক্সের স্বত্বাধিকারী এম.এম মোস্তফা নবী ফাইয়াজ ও পারসা ফাতেমা ইসমাইল দম্পতি জানান, মানসম্মত পণ্য ও ট্রেন্ডি ডিজাইনের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনই তাদের লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় গ্র্যান্ড ওপেনিং ফেস্টিভ, যেখানে ছিল বিশেষ ছাড়, মিট অ্যান্ড গ্রিট ও বিনোদনের ব্যবস্থা। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। নির্বাচিত পণ্যে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়। প্রতিদিনই নতুন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ক্রেতাদের স্বাগত জানাচ্ছে ইয়াজমিন লাক্স। News PhotoCard SHARES বিনোদন বিষয়: