৭৪ বছরের প্রাচীনতম শ্রীশ্রী মা বগলা ও কালী মন্দিরে বিধায়িকা-সায়ন্তিকা ব্যানার্জি

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা

কলকাতা বরানগর এ ৭৪ বছর এর ঐহিত্যবাহী প্রাচীনতম শ্রীশ্রী মা বগলা ও শ্রীশ্রী কালী মায়ের মন্দির । ২৫ ফেব্রুয়ারি বুধবার-২০২৬
মহা নবমীর পুণ্য লগ্নে বরানগর টবিন রোডের এই বিখ্যাত মন্দিরে হাজার হাজার ভক্তপ্রবরদের সমাগম ও মহাপ্রসাদ আস্বাদনে আপ্যায়িত করা হয়। ভক্তি শ্রদ্ধা ও আধ্যাত্মিকায় সমস্ত এলাকা জুড়ে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভক্তদের মাঝে উপস্থিত থেকে ধর্মপ্রাণ ভক্তপ্রবরদের উৎসাহিত করেন প্রখ্যাত অভিনেত্রী ও বরানগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি,বরানগর পৌরসভার উপ-পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু ( সুনু) সহ বহু বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। আহ্বায়ক প্রখ্যাত সমাজসেবী শ্যামল ভট্টাচার্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করেন মায়ের কাছে | বিধায়িকা স্বহস্তে উপস্থিত ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করে মায়ের আরাধনায় সামিল হন।