অগ্রগামী পরিষদ ও সৎসঙ্গ কাশিয়াইশ শাখার উদ্যোগে আয়োজিত শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের উৎসব সমাপ্ত প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ সাতকানিয়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি ঐতিহ্যবাহী কাশিয়াইশ অগ্রগামী পরিষদ ও সৎসঙ্গ কাশিয়াইশ শাখার উদ্যোগে আয়োজিত পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব মহোৎসব ও অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন অত্যন্ত সুন্দর, নান্দনিকতা ও যাজনমুখরিত ভাবে সমাপ্ত হয়েছে। চারদিন ব্যাপী অনুষ্ঠানে পরমতীর্থ হিমাইতপুর ধাম এর প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের প্রতিনিধিবৃন্দ, অগ্রগামী পরিষদ এর নেতৃবৃন্দ, সনাতনী নেতৃবৃন্দ এবং অসংখ্য ভক্তদের সহযোগিতা ও উপস্থিতি দান করায় উৎসব উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী অমল দাশ ও সাধারন সম্পাদক শ্রী রতন মুখার্জি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সাথে সাথে শ্রীমন্দির এর নির্মান কাজের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। অগ্রগামী পরিষদ এর সভাপতি শ্রী প্রদীপ দাশ ও সাধারন সম্পাদক শ্রী বিরাজ চক্রবর্তী, সহ সভাপতি – শ্রী দেবাশীষ মূখার্জী, অর্থ সম্পাদক বিমল দাশ সহ পরিষদের সকলে আগামী দিনে এই রকম উৎসবের মাধ্যমে শ্রীশ্রীঠাকুর এর আদর্শ ভক্তদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং শ্রীমন্দির নির্মানে সকলের সহযোগিতা আন্তরিকতার সহিত কামনা করেছেন। SHARES ধর্ম বিষয়: