আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬ আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে মহান মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের মা, সাবেক তিন-বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রী জানাব তারেক রহমান সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনোয়ারা সরকারি কলেজ মাঠে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক ছাত্রদল নেতা এডভোকেট অহিদুল আলম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার,মোহাম্মদ রাশেদ, সদস্য সিরাজ, মুবিন,আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম টিটু,আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জিহান,আবু সৈয়দ, শেখ আব্দুল্লাহ,নেজাম উদ্দীন, উপজেলা ছাত্রদলের নেতা আরমান,মহিউদ্দিন,রহিম,কলেজ ছাত্রদল নেতা মামুন,আবরার প্রমূখ। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: