বোয়ালখালীতে শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাসকে শ্রীমদ্ভগবদগীতা উপহার প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬ বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি -: বোয়ালখালী উপজেলার জোটপুকুর পাড়স্থ ছনদন্ডি গ্রামের পশ্চিম সারোয়াতলী শ্রীশ্রী রাধা কুঞ্জবিহারী মন্দিরের অধ্যক্ষ জগৎ আর্তিহা দাস এর পক্ষ থেকে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাসকে শ্রীমদ্ভগবদগীতা উপহার হিসেবে প্রদান করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীশ্রী রাধা কুঞ্জবিহারী মন্দিরে এই উপহার প্রদান অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সাবেক সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল, পঞ্চানন গীতা সংঘের সভাপতি বাবু বিমল শর্মা, কল্পতরু গীতা সংঘের মহিলা সভাপতি শিল্পী চৌধুরী প্রমূখ। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: