ভাষা দিবস ও চট্টগ্রাম পরিষদ বারাসাত শাখার নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা

চট্টগ্রামকে স্মরণ করতে গিয়ে ভারতের সমকালীন সময়ে ব্রিটিশ বিরোধী অন্দোলনের অগ্রনায়ক চট্টগ্রাম বাসীর নয়নের মণি হলেন মাস্টারদা সূর্যসেন। তাঁর যাবতীয় সহযোদ্ধাদের স্মরণে রাখতে ১৯৫৬ সালে যাদবপুরে স্থাপিত হয় চট্টগ্রাম পরিষদ। তারপর চট্টগ্রাম অভিবাসীত বিভিন্ন মানুষের দ্বারা পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন জায়গায় পরিষদের শাখা কেন্দ্র স্থাপন হয়। ৭০ বৎসরাধিক এই সংগঠনের বিভিন্ন শাখা কেন্দ্রের উত্থান পতনেও তাঁদের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে শাখা কেন্দ্রটি স্বমহিমায় উজ্জ্বল তা হলো । উপস্থিত বিশিষ্ট জনেরা তাঁদের মূল্যেয়নে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাস্টারদা সূর্যসেন সহ সেই সকল বীর সেনানীর কথা উল্লেখ করেন। সেই সাথে চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির ভূমিকা বিশেষ ভাবে আলোচিত হয়। ২১ ফেব্রুয়ারি শনিবার-২০২৬ চাপাডালি বারাসাত নার্সিং হোম এর নিচ তলায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সর্ব প্রথম মাস্টারদা সূর্যসেনের প্রতিকৃতি ও মাল্য-পুষ্পার্ঘ দিয়ে ও ভারতের জাতীয় পতাকা ও পরিষদীয় পতকা উত্তোলনের মাধ্যমে দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বারাসাত শাখা নতুনত্ব সৃষ্টি দেখাতে নবনির্বাচিত পরিষদের সকলকে নিয়োগ পত্র দিয়ে বরণ করে নিয়েছেন।