চট্টগ্রাম পরিষদ বিরাটী নিমতা শাখার বার্ষিক মিলনোৎসব অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা- চট্টগ্রাম ব্রিটিশ ভারতের সমকালীন সময়ে ব্রিটিশ বিরোধী অন্দোলনের বিশেষ নাম। এই চট্টগ্রাম কে স্মরণপ করতে গিয়ে করতে সকল চট্টগ্রাম বাসীর নয়নের মণি হলেন মাস্টার দা সূর্যসেন। এই চট্টগ্রাম কে স্মরণ করতে গিয়ে মাস্টার দা সূর্যসেন ও তাঁর যাবতীয় সহযোদ্ধাদের স্মরণে রাখতে ১৯৫৬ সালে যাদবপুরে স্থাপিত হয় চট্টগ্রাম পরিষদ। তারপর চট্টগ্রাম অভিবাসীত বিভিন্ন মানুষের দ্বারা পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন জায়গায় পরিষদের শাখা কেন্দ্র স্থাপন হয়। ৭০বৎসরাধিক এই সংগঠনের বিভিন্ন শাখা কেন্দ্রের উত্থান পতনেও তাঁদের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে শাখা কেন্দ্র টি স্বমহিমায় উজ্জ্বল তা হলো বিরাটি- নিমতা শাখা। ২২শে ফেব্রুয়ারি বিরাটির নজরুল হলে বিরাটি নিমতা শাখার বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রায় সহস্রাধিক লোকজন এই অনুষ্ঠানে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত বিশিষ্ট জনেরা তাঁদের মূল্যেয়নে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাস্টার দা সূর্যসেন সহ সেই সকল বীর সেনানীর কথা উল্লেখ করেন। সেই সাথে চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির ভূমিকা বিশেষ ভাবে আলোচিত হয়। সর্ব প্রথম মাস্টার দা সূর্যসেনের প্রতিকৃতি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিত মাল্য-পুষ্পার্ঘ দিয়ে ও ভারতের জাতীয় পতাকা ও পরিষদীয় পতকা উত্তোলনের মাধ্যমে দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক মঞ্চে। একে একে দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত শ্রোতাদের মন আকর্ষণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরাটি নিমতা শাখার বৌদ্ধ ও পালি ভাষার গবেষক ডঃ সুমন পাল ভিক্ষু,অধ্যাপক ডঃ সুমিত বড়ুয়া,চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন রায় বিশ্বাস, ও সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, রোটারীয়ান জুয়েল চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবী কামনাশীষ দাশগুপ্ত, এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট দের সম্মাননা পর্বে সভাপতিত্ব করেন শাখার সভাপতি বিমল কান্তি বড়ুয়া, ডঃ স্বর্ণময় চক্রবর্তী অরুণ সেনগুপ্ত ও স্থানীয় কাউন্সিলর প্রশান্ত দাস। এই পর্বের অনুষ্ঠান টি সঞ্চালনা করেন হরিদাস তালুকদার। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান টির ব্যবস্থাপনায় ছিলেন পাপড়ি চৌধুরী ও সূচারু রূপে সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী সৌতি ঘোষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদীপ কুমার সেনের ততকেন্দ্রীয় কমিটির টিম অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথাগত সেনগুপ্তের পরিবেশনা। মনিপুর নৃত্য পরিবেশনা য় ছিল শ্রী সুদীপ । News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: