বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাব।
২১ শে ফেব্রুয়ারি বোয়ালখালী উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদ ও ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াছিন চৌধুরী, দপ্তর সম্পাদক এস,এম নাঈম উদ্দিন, সদস্য শাহ আলম বাবলু, বিপ্লব দাস,
এস এম শাহেদ হোসেন ছোটন, এম মনির চৌধুরী রানা, তাজুল ইসলাম মানিক প্রমুখ।
পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন। এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।