আহত বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নিতে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংসদ সরওয়ার জামাল নিজাম

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, আমি নির্বাচনের আগেও বলছি, এখনো বলছি নৈতিকতার বিরুদ্ধে কাজ করলে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই, সচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে কাজ করে দেশও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

‎এ সময় তিনি আরও বলেন, আমার নেতাকর্মীরা আমার জন্য, বিএনপির জন্য নির্বিকভাবে কাজ করে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছে, বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সবসময় আমি তাদের পাশে থাকবো।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহত বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নিতে এসে তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী, এমপি পুত্র সাওয়াজ নিজাম সনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু প্রমুখ উপস্থিত ছিলেন।