ভাষা দিবস ও বিপ্লবতীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্হার ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বিপ্লবতীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্হার ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২১ ফেব্রুয়ারি শনিবার-২০২৬ সংস্হার কার্যকরী সভাপতি ড: সত্যব্রত চক্রবর্তী’র সভাপতিত্বে ও সংস্হার নবনির্বাচিত সম্পাদক তপন বিকাশ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় শহীদ সূর্য সেন ভবনে।এতে প্রধান অতিথি ছিলেন রাজ্য সরকারের মাননীয় বিধায়ক শ্রী দেবাশীষ কুমার,প্রধান বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড: বরেন্দ্র মন্ডল,সংস্হার সহ সভাপতি ড:পরিমল ভট্টাচার্য,ড: সুজাতা সেন ও সজল দাশগুপ্ত। মাতৃ ভাষা আন্দোলনের উপর হৃদয়স্পর্শী গান ও কবিতা পরিবেশন করেন ডাঃ তুষার চৌধুরী, অনুপ সেন গুপ্ত, পিনাকী চক্রবর্তী সহ অনেক শিল্পী বৃন্দ। শ্রী স্বপন রায় বিশ্বাস, লেখক দূর্গা দাশ আচার্য, মাস্টারদার সহ যোদ্ধা পরিবারের সদস্যদের উজ্জল উপস্থিতি সহ অসংখ্য শুভ।নুধায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: