মাতৃভাষা দিবসে সঙ্গীতের মূর্ছনায় ৪০ বছরে পদার্পণ শান্তনু ভৌমিক এর প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা সঙ্গীত জীবনের ৪০ বছর পার করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠ সঙ্গীত শিল্পী শান্তনু ভৌমিক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ইন্দুমতী সভাগৃহে সান্ধ্যবাসরে একক শান্তনু তাঁর সঙ্গীতের ডালি নিয়ে হাজিরক ছিলেন। তাঁর জীবনের প্রথম মৌলিক গান গীতিকার সুরকার সুভাষ ভদ্র রচিত ” ও জ্যোতিষী রাজ জ্যোতিষী.এই গান পরিবেশন প্রাক্কালে আবেগ তাড়িত হয়ে পড়েন। শুরুতেই ওনার সঙ্গীত প্রতিষ্ঠান নবাঙ্কুরের ছাত্র-ছাত্রীরা ভাষা দিবস উপলক্ষে সম্মেলক সঙ্গীত পরিবেশন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অশোক সমাজপতি ও বিশিষ্ট সংগঠক দিলীপ ব্যানার্জি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ধনঞ্জয় মন্ডলের সূচারু উপস্থাপনায় অনুষ্ঠানটি এক বিশেষ মাত্র যোগ করে। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: