তারাপীঠ হোটেল তীর্থে মা তারাশ্রীতা’র ২১ তম বর্ষে দুস্থদের বিভিন্ন সামগ্রী বিতরণ প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা- বীরভূম জেলার তারাপীঠে ২১ ও ২২শে ফেব্রুয়ারি২০২৬ শনিবার ও রবিবার দুইদিন ব্যাপী হোটেল তীর্থে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে ২১ তম বর্ষে সকালে ছোট ছোট ছেলে ও মেয়েদের বই খাতা পেন্সিল এবং স্কুল ব্যাগ দেবো সামগ্রী বিতরণ, ওম যজ্ঞ ও পুরোহিতের ভোগ প্রসাদ বিতরণ,রক্তদান কর্মসূচি, গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার, দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ,সংগীত অনুষ্ঠান ও ১০ জোড়া পাত্র-পাত্রীর গণবিবাহের আয়োজন করা হয়।বিবাহ ও তাদের বিবাহের সামগ্রী দেয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতি রক্তিম দাশগুপ্ত মহাশয়,সহ সভাপতি অমিয় মুখার্জি,অপু রায়, অভিজিৎ গুছাইত, প্রদ্যুৎ সাহা,যুগ্ম সম্পাদক সত্যরঞ্জন সরকার, কোষাধক্ষ্য রতন দে,এছাড়াও বিশেষ অতিথি কামারহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান গোপাল সাহা,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত, বরানগর কাউন্সিলর রামকৃষ্ণ পাল,বিশিষ্ট সমাজসেবী সাহেব চক্রবর্তীর,সতীষ সিং উপস্থিত ছিলেন।এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: