ঘোড়াঘাটে মন্ত্রীর সাথে উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬ আব্দুর রাজ্জাক দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে আজ শনিবার ২১ ফ্রেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায় এ সভা অনুষ্ঠিত হয়। সর্ব প্রথমে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ঘোড়াঘাট উপজেলায় আগমন উপলক্ষ্যে ফুলেল উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, হাকিমপুর, ঘোড়াঘাট, সার্কেল আ ন ম নিয়ামত, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি)আব্দুল আল মামুন কাওছার শেখ, সমাজসেবা অফিসার মাসুদ রানাসহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারীগন এবং উপজেলা বিএনপির নেতা নেতৃবৃন্দ। সমাজসেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিনের সভাপতিত্বে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিজ নিজ পরিচয় প্রদান করেন। সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মাননীয় মন্ত্রী এজেড এম জাহিদ হোসেন, দিনাজপুর ৬। মাননীয় মন্ত্রী তার বক্তব্যে বলেন দেশে ও জাতীর জন্য নিবিড়ভাবে কাজ করে যাবেন, জাতী, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে আমাদের সরকার কাজ করবে, মাদক , জুয়া, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে, অন্যের জমি জোরপূর্বক দখল, জুলুম নির্যাতন কোন রকম অন্যায় করতে দেওয়া যাবেনা, আদিবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান,দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে আমাদের সরকার বদ্ধপরিকর। মন্ত্রী আরও বলেন, আমার এলাকার রাস্তা ঘাট থেকে শুরু করে এলাকার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগন মাননীয় মন্ত্রীকে ফুলের উষ্ণ অভ্যর্থনা জানান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: