আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পপস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২১ শে ফেব্রুয়ারী শনিবার সকাল ৭ টার সময় চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয় কতৃক আয়োজিত, বিদ্যালয়ের প্রাঙ্গনে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শুরু হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবু আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ওহাব হোসেন, সহকারী শিক্ষক মোঃ বিশারত আলী, সহকারী শিক্ষক মোঃ অহিদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ বসির উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ আজিজুর রহমান, সহকারী শিক্ষক বিপুল কুমার, সহকারী শিক্ষক শ্যামল কুমার, সহকারী শিক্ষক এস এম টিপু, সহকারী শিক্ষক ওলিয়ার রহমান, সহকারী শিক্ষক পম্পা ভৌমিক, কম্পিউটার ল্যাব সহকারী আব্দুস সালাম (জয়), অফিস সহকারী মোঃ সামসুল আলম, অফিস সহায়ক মোঃ জহুরুল ইসলাম সহ চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা বৃন্দ এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।