কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে”পরবাসী”সিনেমা রিলিজ হল

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা

পিভিআর সিনেমা ডায়মন্ড প্লাজা কলকাতার নাগেরবাজার ২০ ই ফেব্রুয়ারি শুক্রবার-২০২৬ বিকেল চারটে এসএসডি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড আয়োজনে গ্র্যান্ড ওপেনিং হল পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন এবং অনীল দেবনাথ এর বাংলা ছবি পরবাসী। সিনেমাটির পরিচালক মোনেত রায় সাহা।
সিনেমাটিতে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ, লোকনাথ দে, স্বাতি মুখার্জী, সবুজ বর্ধন, দেবোপ্রীতম দাশগুপ্ত এবং অন্যান্যরা।
সিনেমাটিতে কন্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী এবং দুর্নিবার সাহা ।
সমগ্র অনুষ্ঠানটিতে পরিচালক অভিনেতা-অভিনেত্রী , সংগীত শিল্পীরা এবং অন্যান্য সদস্যদের নিয়ে অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালন করেন সাহেব হালদার সুরজিৎ মাইতি।