পটিয়ার হাইদগাঁও রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে সাধক রামকৃষ্ণ পরমহংসদেব’র ১৯১তম জন্মতিথী উদযাপন

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)-

চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন হাইদগাঁও শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পরিচালনা পরিষদ ও উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে পরম সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম জন্মতিথী ধর্মীয় যথযোগ্য মর্যাদায় অনুষ্টিত হয়েছে।
শুক্রবার(২০শে ফেব্রুয়ারী) সেবাশ্রম প্রাঙ্গনে এ উপলক্ষে দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্টানের মধ্যে নগর পরিক্রমা,রামকৃষ্ণের পূজা,শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা,ধর্মীয় সংগীত পরিবেশন,নৃত্যনুষ্টান,মান্যবর অতিথিবৃন্দের মাঝে সম্মাননা স্মারক প্রদানসহ আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়েছে।
এতে অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে মহতী ধর্মসভায় বক্তব্য রাখেন পটিয়া বাকখালী ডা: নবীন বিনোদনী স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্টাতা চেয়ারম্যান বাবু অসীম বড়ুয়া।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মতত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ওী।
রামকৃষ্ণ সেবাশ্রম উৎসব উদযাপন পরিষদ সভাপতি ও আরামিট গ্রুপের এজিএম বাবু সুনীল কুমার দাশ এর সভাপতিত্বে এবং বাবু বাসুদেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত মহতী ধর্মসভায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রীমৎ গীতা উওেশ্বরানন্দ ব্রহ্মচারী,শুভ উদ্ভোধক ছিলেন বাবু জয়দীপ ঘোষ, স্বাগত বক্তব্য রাখেন মেম্বার বাব রনজিত চৌধুরী,মান্যবর অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবু অনুপম সিকদার,বাবু নির্মল দাশ গুপ্ত,সংবর্ধিত অতিথি ছিলেন ডা: দীপ চৌধুরী,বাবু রিপন চৌধুরী,বাবু সুকান্ত তালুকদার।বিশেষ অতিথি ছিলেন বাবু নৃপতি চৌধুরী,বাবু নেপাল কৃষ্ণ মজুমদার,বাবু পরিমল তালুকদার,বাবু স্বপন চৌধুরী,বাবু সৃজন চৌধুরী,বাবু সুধীর চৌধুরী,ডা: কাজল চৌধুরী,বাবু সমীর দেব।


আরো উপস্হিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি বাবু দীপক দস্তিদার,সাধারন সম্পাদক রনজিত কুমার চৌধুরী,উৎসব উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অমিত চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।