ভাষা বলতে আমরা কি বুঝি: আর কী বোঝা উচিত শীর্ষক আলোচনা,বক্তা পবিত্র সরকার প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬ তরুণ বিশ্বাস কলকাতা- ১৮ ফেব্রুয়ারি বুধবার ২০২৬ কোলকাতার রবীন্দ্র সদন চত্বর, অবনীন্দ্র সভাঘরে “ভাষা বলতে আমরা কি বুঝি :আর কী বোঝা উচিৎ” -শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাষাচার্য্য পবিত্র সরকার। কে আর এস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ডঃ আর.এস.চৌধুরী স্মরণে প্রথম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তৃতা, কথা কবিতা ও গানে অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়ে ওঠে। কবি ও কণ্ঠশিল্পী উপাসনা সরকার এর ভাবগম্ভীর রবীন্দ্র সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন ভাষাবিদ পবিত্র সরকার,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রজত বন্দ্যোপাধ্যায়,কবি উপাসনা সরকার,কে আর এস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সেক্রেটারি রাম প্রহ্লাদ চৌধরী, কবি অমল কর, সঞ্চালক পার্থপ্রতিম পাঞ্জা প্রমূখ। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভাষা তাত্ত্বিক ভাষাচার্য্য পবিত্র সরকার এর বক্তব্য,যা ছিল সমগ্র ভাষা চর্চা কারী শ্রোতাদের শিক্ষনীয় বিষয়। সমগ্র অনুষ্ঠান টি সুচারুরূপে সম্পন্ন করতে সংস্থার প্রাণপুরুষ রাম আহ্লাদ চৌধরীর তুলনাহীন তত্ত্বাবধান বিশেষ উল্লেখ্য। এই দিন কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। গ্রন্থ সমূহ -পাঁচ স্রষ্টা: এক মানবিক স্বপ্ন-লোকাৰ্পণ: পবিত্র সরকার,রচয়িতা: রাম আহ্লাদ চৌধরি। প্রেমচন্দের সৃজনমূলক মানদণ্ডের সৌন্দর্য-লোকাৰ্পণ: রজত বন্দ্যোপাধ্যায়,সম্পাদনা: অর্চনা পাণ্ডেয় ও রাম আহ্লাদ চৌধরি।সৌন্দর্য ও ভাষা: সময়, সমাজ ও সৃজন-লোকাৰ্পণ: উপাসনা সরকার। রচয়িতা: রাম আহ্লাদ চৌধরি।গান্ধী হত্যার নেপথ্য লোকাৰ্পণ:পবিত্র সরকার,রচয়িতা: শ্যামল সেনগুপ্ত,অনুবাদক: রাম আহ্লাদ চৌধরি। এই দিনের কবি সম্মেলন টিও গানে কথায় ও বাংলা,হিন্দি ও উর্দু বিভিন্ন কবির মধ্যে অন্যতম সাংবাদিক ও বাচিক শিল্পী প্রদীপ কুমার সেন কণ্ঠে কবিতা সুশোভিত হয়। সামগ্রিক ভাবে এ’দিন সংস্কৃতির শহর কোলকাতা-সংস্কৃতির পীঠস্থান রবীন্দ্র সদন চত্বর এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলো। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: