আনোয়ারায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তঃজেলা গরু চুরি, ডাকাতি ও মাদকসহ নয়টি চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল করিম (৩৭) কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কৈনপুরা এলাকা থেকে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই শিমুল চন্দ্র দাস ও এএসআই মো. নুরুল আফছার।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল করিমের বিরুদ্ধে আনোয়ারা থানাসহ ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার চান্দিনা, চট্টগ্রামের মীরসরাই ও ফটিকছড়ি এবং নগরীর কর্ণফুলি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।‎

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, একজন চিহ্নিত গরু চোরকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।