আনোয়ারায় হাজীঁগাও পশ্চিম শোলকাটা সার্বজনীন  শ্রী শ্রী লোকনাথ ধামের তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালা আগামীকাল থেকে শুরু

প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

চট্রগ্রামের আনোয়ারা উপজেলার হাজীঁগাও পশ্চিম শোলকাটা সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধামের উদ্যোগে তিনদিন ব্যাপী ত্রিকালদর্শী শিব কল্পতরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার অষ্ট্রপ্রহর ব্যাপী ১১তম স্মরণ মহোৎসব আগামীকাল শুক্র,শনি, রবিবার ২০,২১ ও ২২ ফেব্রুয়ারী  অনুষ্ঠিত হবে।

‎অনষ্ঠান মালায় রয়েছে, ২০ ফেব্রুয়ারী শুক্রবার সকাল আটটায় শ্রী শ্রী লোকনাথ বাবার বাল্যভোগ,সকাল দশটায় শ্রীমদভগবদগীতা পাঠ করবেন বিশিষ্ট গীতা পাঠক রনি সিংহ।সকাল সাড়ে এগারটায় শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা ও ভোগ নিবেদন, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, অধিবাস কীর্তন।

‎২১ ফেব্রুয়ারী শনিবার ব্রাহ্ম মুহুর্তে মহানাম যজ্ঞ সহ আনন্দবাজারে মহা প্রসাদ বিতরণ।  নাম সূধা পরিবেশন করবেন শ্রী প্রভূ নিত্যানন্দ সম্প্রদায়,শ্রী জয় লক্ষী সম্প্রদায়,শ্রী বিশাখা অষ্টসখী সম্প্রদায় ও শ্রী রাম সংঘ সম্প্রদায়।

‎উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রশান্ত কুমার ধর, সাধারণ সম্পাদক শ্রী সজল দে ও অর্থ সম্পাদক শ্রী ইরান সিংহ এই মাঙ্গলিক অনুষ্ঠানমালায় সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।