আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারী অগ্রগামী পরিষদ ও সৎসঙ্গ কাশিয়াইশ শাখার উদ্যোগে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব ও অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬ প্রথম ডেক্স যুগাবতার পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম উৎসব প্রতি বছরের ধারাবাহিকতায় ২০ ও ২১ ফেব্রুয়ারী আগামীকাল শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে কাশিয়াইশ শাখা সৎসঙ্গ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালায় রয়েছে আগামীকাল শুক্রবার দীক্ষা দান, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন, বিনতি প্রার্থনা, সংগীত প্রতিযোগিতা, যুব মাতৃ ও ধর্ম সম্মেলন, শিক্ষা বৃত্তি প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ বাজার- এ প্রসাদ বিতরন।শনিবার অহোরাত্র তারকব্রহ্ম নাম সংকীর্তন। ধর্মসভার শুভ উদ্বোধন করবেন পরমতীর্থ হিমাইতপুর ধাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শ্রী সজীব কুমার সিংহ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ও চট্টগ্রাম জেলা সৎসঙ্গের অর্থ সম্পাদক শ্রী দিলীপ ধর, স্বস্ত্যয়নী ব্রতধারী মঞ্জু দাশ, প্রধান অতিথি বিশিষ্ট দানশীল ও সমাজসেবক, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সভাপতি শ্রী অনিল চন্দ্র পাল, মহান অতিথি – যুব সম্প্রদায়ের অহংকার, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক শ্রী সুমন ঘোষ বাদশা, প্রধান আলোচক- বিশিষ্ট সৎসঙ্গী, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ সভাপতি লায়ন শ্রী শংকর সেনগুপ্ত,সিনি. যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনিমেষ রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিভূ চক্রবর্তী, শ্রী ত্রিদীপ দাশ, উন্নয়ন সম্পাদক শ্রী কাজল তালুকদার, দপ্তর সম্পাদক শ্রী নিহার দত্ত, প্রচার সম্পাদক শ্রী সুমন চৌধুরী (সপ্রঋ) সহ সাংগঠনিক সম্পাদক শ্রী গৌকুল শিকদার (সপ্রঋ), অগ্রগামী পরিষদ এর সভাপতি শ্রী প্রদীপ দাশ, সাধারন সম্পাদক শ্রী বিরাজ চক্রবর্তী, সহ সাধারন সম্পাদক শ্রী সুষ্ময় দাশ, অর্থ সম্পাদক – শ্রী বিমল দাশ, সাংগঠনিক সম্পাদক শ্রী বাবুন তালুকদার, সদস্য- শ্রী উত্তম চক্রবর্তী, শ্রী জুয়েল খাস্তগীর, শ্রী সানু চক্রবর্তী, শ্রী কনকন খাস্তগীর, মিঠুন ওয়াদ্দাদার, উত্তম ওয়াদ্দাদার, তিলক দাশ, শ্রী সজীব দত্ত, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট ধর্মীয় ব্যান্ড শিল্পী গান্ধীব।চারদিন ব্যাপী অনুষ্ঠানে ভক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী অমল দাশ ও সাধারণ সম্পাদক শ্রী রতন মুখার্জি। News PhotoCard SHARES ধর্ম বিষয়: