কলকাতায় নানা আয়োজনে আইএসআই এর ৬০তম সমাবর্তন প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা- ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট-এর ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ৬০তম সমাবর্তন অনুষ্ঠান। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, দুপুর ২টা ৩০ মিনিটে ইনস্টিটিউটের আম্রকুঞ্জ প্রাঙ্গণে এক সুশৃঙ্খল ও মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। এদিন মোট ৫৬৮ জন ছাত্রছাত্রীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এই স্বীকৃতি পেয়ে ছাত্রছাত্রীরা গভীরভাবে অভিভূত ও কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডিরেক্টর শংকর কুমার পাল,ডিরেক্টর অয়নেন্দ্রনাথ বসু,অধ্যাপক বিশ্বব্রত প্রধান,পদ্মনাভ বলরাম সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে তাদের হাতে ডিগ্রি,ডিপ্লোমা ও পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত অধ্যাপকবৃন্দ তাঁদের বক্তব্যে জানান, এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় তাঁরা অত্যন্ত গর্বিত। তাঁরা আশা প্রকাশ করেন,শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: