পটিয়ায় ফিরোজা রউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল সাওার মিয়ার মানবিক কার্যক্রম ও ইফতার সামগ্রী বিতরন প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)- চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নাধীন মেহের আটি গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছে অরাজনৈতিক ও জনহিতকর প্রতিষ্ঠান ফিরোজা রউফ ফাউন্ডেশন।বিশিষ্ট শিল্প গ্রুফের মালিক শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ জামাল সাত্তার মিয়ার নিজস্ব অর্থায়নে পরিচালিত এই ফাউন্ডেশনটি দলমত নির্বিশেষে অসহায় মানুষের সেবায় এক আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে। অসম্প্রদায়িক চেতনায় ফাউন্ডেশনটি মূলত গ্রামের পিছিয়ে পড়া মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করা,শিক্ষা ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের অনুদান ও বইপুস্তক প্রদান এবং গুরুতর রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহনের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও গ্রামের অবকাঠামো উন্নয়নে রাস্তা সংস্কার এবং সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন প্রকল্পগুলো স্থানীয়ভাবে এক অসাধারন বিপ্লব ঘটিয়েছে।গরীব অসহায় বাবা-মায়ের মেয়েদের বিবাহে আর্থিক সহায়তা প্রদানসহ সকল সামাজিক সংকটে ফাউন্ডেশনটি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে মর্মে স্হানীয় লোকজন সূত্রে সরেজমিন জানা যায়। আজ মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারী) সকাল ১০টা নাগাদ প্রতি বছরের ধারাবাহিকতায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এলাকার ১৩০০ অসহায় ও নিম্নবিত্ত পরিবার এর মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। উল্লেখ্য এ ইফতার সামগ্রীর মধ্যে বোতলজাত তৈল সোয়াবিন তিন লিটার,চিনি তিন কেজি,চনা তিন কেজি, চুড়া এক কেজি হিসবে প্যাকেট ভর্তি এই ইফতার সামগ্রী ভ্যান গাড়ী দ্বারা পরিবারগুলোর বাড়ী ঘরে গিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্হা করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল ছাওার মিয়া। এসময়ে বিতরন কর্মসূচীতে উপস্হিত ছিলেন ফিরোজা রউফ ফাউন্ডেশনের দায়িত্বরত কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য স্হানীয় বিশিষ্টজন। ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ জামাল সাত্তার মিয়া জানান, এলাকার মানুষের মুখে হাসি ফোটানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং এই সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: