প্রবাসের মাটিতে মহা শিবরাত্রির আধ্যাত্মিক আবহ—বাহরাইনে শৈবযোগী সংঘের বর্ণাঢ্য আয়োজন প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ বাহরাইন প্রতিনিধি প্রবাসের মাটিতে মহা শিবরাত্রির আধ্যাত্মিক আবহ—বাহরাইনে শৈবযোগী সংঘের বর্ণাঢ্য আয়োজন বাহরাইন প্রতিনিধি উৎসাহ-উদ্দীপনা ও গভীর ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে বাহরাইনের বুধাইয়া শহরের জুনাবিয়াতে তৃতীয় বছরের মতো উদযাপিত হলো মহা শিব চতুর্দশী ও মহা শিবরাত্রি ব্রত। শৈবযোগী সংঘ বাহরাইনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসের মাটিতে ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব মহা শিবরাত্রি উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে পুরোহিত্য করেন যোগী গৌতম দেবনাথ। সন্ধ্যা ৬টা থেকে বৈদিক যজ্ঞের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। রাতব্যাপী অনুষ্ঠানে ছিল বৈদিক আলোচনা, শিব ভজন, পুষ্পাঞ্জলি, শিব অভিষেক এবং ভগবান শিবের মহিমান্বিত গুণাবলি নিয়ে ধর্মীয় আলোচনা। শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সট: পুরোহিত যোগী গৌতম দেবনাথ, শৈবযোগী সংঘ, বাহরাইন অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। শৈবযোগী সংঘ বাহরাইন শাখার অন্যান্য ভক্তবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সভাপতি যোগী গৌতম দেবনাথ সাধারণ সম্পাদক রিপন দেবনাথ পূর্ণ উপদেষ্টা যোগী রতিশ দেবনাথ উপদেষ্টা যোগী দেবাশীষ দেবনাথ, সহ সভাপতি যোগী সঞ্জয় দেবনাথ, সহ সভাপতি বিমল দেবনাথ, সাধারণত সম্পাদক যোগী পূর্ন দেবনাথ, সহ সাধারণত সম্পাদক সুব্রত পাল,, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত পাল,অর্থ সম্পাদক রিপন দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক কিরন দেবনাথ,প্রচার সম্পাদক শিপন দেবনাথ, শ্রী বিধান দেবনাথ,,সুজিত সুত্রধর,, শ্রী রজত পাল,,শ্রীবাস দেবনাথ,,নন্দন পাল,,বিজিৎ পাল,,অলক পাল,,খোকন দেবনাথ,, দিলিপ সুত্রধর,,নান্টু দেবনাথ,,মাধব শিল,,শংকর দাস,,শান্ত সুত্রধর,,প্রেম বিশ্বাস,,সুমন্ত মালাকার,,সিন্ধু পাল,,বিনয় দাশ,,নিতাই চন্দ্র দাশ,,অজয় সুত্রধর,,ইমন দে,, নির্মল দাস সুকান্ত বর্মন,,রাজিব সুত্রধর সহ, উপস্থিত ছিলেন শৈব যোগী সংঘের সদস্য বৃন্দ ও বাহরাইনের বিভিন্ন প্রান্তের সনাতনীরা। আয়োজকরা আগামী বছর আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: