কোলকাতার বুকে সম্পন্ন হলো আলোচনা সভা”শিক্ষা ক্ষেত্রে সংকট ও পরিত্রাণ পন্থা”

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা—

অনিমা মন্ডল সর্বকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় ও রাজ -আড্ডার যুগজয়ন্তী উদযাপন অনুষ্ঠান টি সম্পন্ন হলো ”শিক্ষা ক্ষেত্রে সংকট ও পরিত্রাণ পন্থা” শীর্ষক আলোচনা সভার মাধ্যমে। ১৫ই ফেব্রুয়ারী,২০২৬ রবিবার দক্ষিণ কোলকাতার, রসা রোড স্থিত কমলা কুটিরে অত্যন্ত ভাবগম্ভীর অথচ গুরুত্বপূর্ণ আলোচনা সভা টি সম্পন্ন হলো সমাজের বেশ কয়েকজন শিক্ষাব্রতী মানুষের উজ্জ্বল উপস্থিতিতে ও তাঁদের সমৃদ্ধ বক্তব্যে। অনুষ্ঠানের আহ্বায়ক তথা সভাপতি জাতীয় শিক্ষক সূর্য্যাংশু ভট্টাচার্য্যের সুনিপুণ পরিচালনায়-বক্তব্যে অনুষ্ঠান টি সমৃদ্ধ হয়। কথায় কবিতায় গানে সর্বোপরি বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠানটির গুরুত্ব বহন করে। বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক প্রদীপ কুমার সেন, শিক্ষক প্রবীর কুমার দত্ত, ভবেশ জানা,ইলা দাস, শঙ্কর কর্মকার, সন্দীপ মুখার্জি,অনিমেষ ঘোষ,হিরা সরকার প্রমূখ। বিশিষ্ট জনদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মনোতষ দাশগুপ্ত, অধ্যাপিকা দিপিকা মজুমদার, অধ্যাপক ইমানুল হক প্রমুখ। বর্তমানে শিক্ষার বিবিধ সংকট ও পরিত্রাণ পন্থা কী বক্তাদের বক্তব্যে তার একটি রূপরেখা তুলে ধরা হয়। সকাল থেকে রাজ আড্ডার কর্ণধার গৌতম মন্ডল,বিশেষ সহযোগিতায় রবীন্দ্র নাথ চক্রবর্তী ও গণ আন্দোলনের ব্যক্তিত্ব চারণ কবি অরুণ ভট্টাচার্যের সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানটির অন্য মাত্রা যোগ করে।