তরুণ বিশ্বাস,কলকাতা-
১৫ ফেব্রুয়ারি রবিবার-২০২৬ কলকাতার গোবিন্দপুর হাউজিং লেকগার্ডেন এলাকায় নবনির্মিত সিদ্ধেশ্বরী বড়মার মন্দির-এর শুভ উদ্বোধন এক ধর্মীয় ও গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো। অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে। উদ্বোধন করেন মাননীয় বিধায়ক দেবাশিস কুমার। বিধায়ক দেবাশীষ কুমার তার বক্তব্যে বলেন প্রকৃত ধর্ম মানুষের জীবন কে উজ্জীবিত করে সঠিক পথের ঠিকানা দেখিয়ে দেয়।উপস্থিত ছিলেন পৌরমাতা মৌসুমী দাস,সমাজসেবী রতন দে সহ এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ভক্তিমূলক সঙ্গীত,পূজা-অর্চনা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা তাঁদের বক্তব্যে জানান,এই মন্দির কেবল ধর্মীয় আস্থার কেন্দ্রই নয়, ভবিষ্যতে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম মিলনক্ষেত্র হয়ে উঠবে। এলাকাবাসীর উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই মন্দির স্থানীয়দের মধ্যে গভীর উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে। নতুন এই ধর্মীয় পরিসরকে ঘিরে ইতিমধ্যেই নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।