ইন্ডিয়ান কলেজ অফ কার্ডিওডায়াবেটোলজি ডিজিজেস এর সভা প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা— ১৪ই ফেব্রুয়ারি শনিবার ২০২৬ কোলকাতায় ইন্ডিয়ান কলেজ অফ কার্ডিওডায়াবেটোলজি অ্যান্ড মেটাবলিক ডিজিজেস (ICCMD) শহরে কার্ডিওমেটাবলিক ডিজিজ নিয়ে একটি সিম্পোজিয়ামের উপর একটি সভার আয়োজন করে।কার্ডিও মেটাবলিক ডিজিজ হলো এমন কিছু স্বাস্থ্যগত অবস্থার সমষ্টি যা উচ্চ রক্তচাপ,রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি, কোমরের চর্বি এবং অস্বাভাবিককোলেস্টেরল/ট্রাইগ্লিসারাইড দ্বারা চিহ্নিত করা হয়।এই সিন্ড্রোম হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস এবং স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে,যা প্রায়শই স্থূলতা এবং বসে থাকা জীবনযাত্রার কারণে ঘটে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইচ এলম ল্যাবরেটরির চেয়ারম্যান সুকান্ত ভট্টাচার্য,ডাঃ আশীষ মিত্র,ডাঃ তাপস বন্দ্যোপাধ্যায়,ডাঃ পারিজাত দে, আইসিসিএমডির প্রতিষ্ঠাতা সভাপতি,ডাঃ এ.এন. রাই প্রমূখ। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: