বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের মহোৎসব পরিদর্শন প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি -: চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের বার্ষিক মহোৎসব পরিদর্শন করা হয়েছে। শনিবার (১৪ই ফেব্রুয়ারী) রাত ৯টায় বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী, নাথপাড়া প্রয়াত হরিপদ সাধুর বাড়িতে আয়োজিত সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের ৫৩তম বার্ষিক পূজা, মহতী ধর্মসভা, অধিবাস কীর্তন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা শিক্ষক জগন্নাথ নাথ, শিক্ষানুরাগী সজীব নাথ, সজল নাথ, স্বরূপ নাথ প্রমূখ। এ সময় সাংবাদিক বিপ্লব জলদাস বলেন, ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও হৃদ্যতা বাড়ে, হিংসা বিদ্বেষ দূরীভূত হয় এবং ধর্মীয় অনুষ্ঠান অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন হিসেবে কাজ করে, যা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তাবাহক। News PhotoCard SHARES ধর্ম বিষয়: