বাটানগর টেক্লো ইন্টারন্যাশনাল এ আতশবাজি কর্মশালা সম্পন্ন প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা কলকাতার দাম মহেশতলা বজ বজ ফায়ার ওয়ার্কস ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (এমবিবি এফসিএল) এবং লক্ষীনারায়ণ ইনোভেশন টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এল আই টি ইউ) নাগপুর এর যৌথ উদ্যোগে ১১ এবং ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ বাটানগর এর টেক্নো ইন্টারন্যাশনাল এ পরিবেশ বান্ধব আতশবাজি সংক্রান্ত জাতীয় কর্মশালা: কৃষি এবং শিল্প প্রয়োগের জন্য উদ্ভাবন অনুষ্ঠিত হচ্ছে।অনুষ্ঠানটি শুভ সূচনা করেন এল আই টি ইউ নাগপুরের উপাচার্য অতুল বৈদ্য ।এই দুদিনের ওয়ার্কশপে উপস্থিত হয়েছেন বিভিন্ন বিজ্ঞানী, প্রযুক্তি শিল্প বিশেষজ্ঞ, স্টার্টআপ, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং আরো অনেকে। যেখানে আলোচনা করা হয় বায়ুদূষণ, কেমিক্যাল এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং জনসাধারণের স্বাস্থ্য নিয়ে। ওয়ার্কশপটিতে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর টি এম ক্ল্যাপটকে, লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অফ মিউনিখ (এল এম ইউ) জার্মানি ,ডক্টর রোশান (এল এম ইউ) জার্মানি এবং ইন্টারন্যাশনাল পায়রো টেকনিক সোসাইটির উপাচার্য । News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: