আগুন ঝরা ফাগুন এলো

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রী বিপ্লব জলদাস
———————-
আগুন ঝরা ফাগুন এলো
কোকিল ডাকে তাই,
বাউল মনে উদাস হয়ে
বাসন্তী গান গায়।

ফুল ফুটেছে গাছে গাছে
রং লেগেছে ডালে,
আল্পনারই রঙে কন্যা
রাঙ্গায় আপন গালে।

দক্ষিণা বাতাস বইছে দেখো
প্রাণে যে দেয় দোলা,
প্রভাতের ঐ ভৈরবী সুর
মন করে উতলা।

কৃষ্ণচূড়া ফুলের রূপে
উদাস করে মন,
ইচ্ছে করে হাতটি ধরে
বেড়াই সারাক্ষণ।