সিলেট-২ আসনের বিজয় আমি ইলিয়াস আলী ও বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর জন্য উৎসর্গ করলাম-লুনা প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬ উৎফল বড়ুয়া, সিলেট ব্যুরো সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তিনি সাবেক বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী। তিনি বলেন, সিলেট-২ আসনের বিজয় আমি ইলিয়াস আলী ও বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর জন্য উৎসর্গ করলাম। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহা. মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেন। ধানের শীষ প্রতীক নিয়ে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। অন্যদিকে দেয়ালঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। উল্লেখ্য, সিলেট-২ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় বিএনপির জন্য একটি তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: