নির্বাচনী ফলাফল ঘোষণার পর তারেক রহমানের সঙ্গে জাহিদ হোসেনের শুভেচ্ছা বিনিময় প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬ সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক দিনাজপুর-৬ আসনে ধানের শীষের বিজয়: ফল ঘোষণার পর তারেক রহমানের সঙ্গে জাহিদ হোসেনের শুভেচ্ছা বিনিময় দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৪,৪১৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি। নির্বাচন পরবর্তী প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যায়, ১৯৯টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে ডা. জাহিদ হোসেন বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হয়েছেন।অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বিএনপি (ধানের শীষ) ২০৫,১১৮,মোঃ আনোয়ারুল ইসলাম জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা (১৯০,৭০৩), মোঃ রেজাউল হক জাতীয় পার্টি (লাঙ্গল) ২,৬৮৯, মোঃ নূর আলম সিদ্দিক ইসলামী আন্দোলন হাতপাখা ১,৬৫৯।এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ৪০১,১৮৮ এবং ভোট প্রদানের হার ৭৩.৬৩%। News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: