নির্বাচনে নিরাপত্তা ও সৌহার্দ্য: মাঠ থেকে একজন গণমাধ্যমকর্মীর কথা প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬ উৎফল বড়ুয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নানা উৎকণ্ঠা ও উদ্বেগের আবহ থাকলেও শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণমাধ্যমকর্মীরা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে পেরেছেন, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক দৃষ্টান্ত। কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষণে দেখা গেছে, স্থানীয় ভোটার, প্রার্থী ও তাদের সমর্থকসহ সর্বস্তরের জনগণের সৌহার্দ্যপূর্ণ আচরণ, পারস্পরিক সহাবস্থান এবং দায়িত্বশীল মনোভাব নির্বাচনকে করেছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময়োপযোগী, পেশাদার ও মানবিক তৎপরতায় সার্বিক পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কোথাও উল্লেখযোগ্য অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হওয়ায় বাহিনীকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। বিশেষ করে সিলেট অঞ্চলসহ সারাদেশে যে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা প্রায় ১৮ কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশারই প্রতিফলন। এই নির্বাচন প্রমাণ করেছে- শান্তি, সহনশীলতা ও দায়িত্ববোধ থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবেই এগিয়ে নেওয়া সম্ভব। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সঙ্গে ভোটারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা ভবিষ্যৎ গণতান্ত্রিক অভিযাত্রার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। গণতন্ত্রের পথে সৌহার্দ্যের বিজয়ধ্বনি- জিতেছে সৌহার্দ্য, জিতেছে বাংলাদেশ। News PhotoCard SHARES বিশেষ সংবাদ বিষয়: