সিলেট অঞ্চলের নবনির্বাচিত সংসদ সদস্যদের সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট জেলার ৬ টি সহ সিলেট অঞ্চলের ১৯টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

তারা এক যৌথ অভিনন্দন বার্তায় বলেন, এই ঐহিতাসিক নির্বাচনে জনরায়ে সিলেট জেলার নব নির্বাচিত ৬ জন সংসদস্য সদস্য ও সিলেট অঞ্চলের ১৯ জন সংসদ সদস্যদের আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আগামী দিনে মহান সংসদে সিলেটবাসীর বঞ্চনার কথা তুলে ধরবেন এবং বিপ্লব পরবর্তি নতুন বাংলাদেশে সিলেটবাসী আর উন্নয়ন বঞ্চিত থাকবে না ইনশাআল্লাহ।