চট্টগ্রাম-১৩ আসনে বিশাল ব্যবধানে চতুর্থবারের মতো এমপি সরওয়ার জামাল নিজাম প্রকাশিত: ৪:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬ আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম (ধানের শীষ) বিপুল ভোটে জয়ী হয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট পেয়ে বিজয়ী হন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ভোটগ্রহণ শেষে রাতে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সরওয়ার জামাল নিজামের নিকটতম প্রতিদ্বন্দ্বী বৃহত্তর সুন্নী জোটের এস এম শাহজাহান (মোমবাতি) পেয়েছেন ৫১ হাজার ০৬২ ভোট। ১১ দলীয় জোটের মাহমুদুল হাসান চৌধুরী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৪ হাজার ০৩৫ ভোট।এছাড়া জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন ৪২৮ ভোট, এনডিএমের মোহাম্মদ এমরান (সিংহ) পেয়েছেন ২১৯ ভোট, গণঅধিকার পরিষদের মোঃ মুজিবুর রহমান (ট্রাক) পেয়েছেন ১৫৯ ভোট এবং ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল) পেয়েছেন ২৮৩ ভোট। এ আসনে আনোয়ারা ও কর্ণফুলী মিলিয়ে ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। ভোটগ্রহণের জন্য ১১৮টি কেন্দ্রে ৭৯০টি ভোটকক্ষ স্থাপন করা হয়। উল্লেখ্য, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৯৯৬ সালে আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবু-কে পরাজিত করে এবং ২০০১ সালে আতাউর রহমান খান কায়সারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সরওয়ার জামাল নিজাম। এবারের বিজয়ের মাধ্যমে তিনি চতুর্থবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: আনোয়ারাএমপিনির্বাচন ২০২৬