জিএনসি স্কুল ক্রিকেট ২০২৬-এ চ্যাম্পিয়ন সৈয়দ হাতেম আলী স্কুল প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬ উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট সিলেট অঞ্চলে তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়ন ও ভবিষ্যৎ প্রতিভা গড়ার লক্ষ্যে আয়োজিত জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ঐতিহাসিক এমসি কলেজ মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রাহাত শামস। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগের সহ-সভাপতি সাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে রাহাত শামস বলেন, স্কুল পর্যায়ের ক্রিকেটই ভবিষ্যৎ জাতীয় দলের ভিত্তি। জিএনসি-এর প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রাফি বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করা হচ্ছে। সাবেক নারী ক্রিকেটার আলেয়া ফেরদৌসী তুলি নারী ক্রিকেট উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান। এবারের টুর্নামেন্টে সিলেট মহানগরীর ১৬টি স্কুল অংশগ্রহণ করে। এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সৈয়দ হাতেম আলী স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আয়োজকদের মতে, জিএনসি স্কুল ক্রিকেট ২০২৬ তৃণমূল পর্যায়ে ছাত্র ক্রিকেট উন্নয়নে একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। News PhotoCard SHARES ক্রিকেট বিষয়: