সরওয়ার জামালের পক্ষে গণসংযোগে তার বড় পুত্র ও পুত্রবধূ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাঁরা ভোট প্রার্থনা করেন।

‎সকাল থেকে শুরু হওয়া এই প্রচার কার্যক্রমে সরওয়ার জামাল নিজামের বড় ছেলে ব্যারিস্টার সাহওয়ার জামাল নিজাম ও পুত্রবধূ ব্যারিস্টার মাহজাবীন ফাতিমা ওমর অংশ নেন। তাঁরা আনোয়ারা সদরের খেঁয়াগড়, খিলপাড়া, ডুমুরিয়া, বড়ুয়াপাড়া ও রূদ্রুরাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

‎এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক দিবাকর বড়ুয়া, সদস্য সচিব রাহুল ধর, জাসাস চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য মো. সেলিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

‎এসময় তারা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সরওয়ার জামাল নিজামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।