রাজ্যের বক্ষরোগ বিশেষজ্ঞদের ২৯ তম বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

তরুণ বিশ্বাস কলকাতা-

সহ রাজ্যের সেরা বক্ষরোগ বিশেষজ্ঞদের চেস্ট ফিজিশয়ান ২৯ তম বার্ষিক সম্মেলন শুরু হল কলকাতার স্বভূমির রঙ দরবার এ। অ্যাসোসিয়েশান অফ চেস্ট ফিজিশয়ানস এর পশ্চিমবঙ্গ শাখা আয়োজিত দুদিন ব্যাপী (৭ – ৮ ফেব্রুয়ারি) এই সম্মেলনে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সহ ভিন রাজ্যের প্রায় ৩৫০ জন চেস্ট ফিজিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ এবং বিজ্ঞানী।
মাত্রাতিরিক্ত দূষণের ফলে ফুসফুসের নানান ধরণের সমস্যা ক্রমশ বাড়ছে। সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের মূল কারণ হিসেবে দায়ী ধূমপান। শহর গ্রাম নির্বিশেষে ৪০ ঊত্তীর্ণ পুরুষদের মধ্যে এই রোগের প্রকোপ প্রায় ৮.৩৬%। শহরাঞ্চলে অধূমপায়ী রোগীদের মধ্যে সিওপিডির প্রকোপ উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। এর মূলে আছে বায়ুদূষণ,জানালেন ACPCON 2026 অরগানাইজিং সেক্রেটারি ডাঃ ইন্দ্রনীল হালদার। এছাড়া আমাদের দেশে ফুসফুসের টিবি আক্রান্ত মানুষের সংখ্যাও যথেষ্ট বেশি। এঁদের ক্ষেত্রে টিউবারক্যুলোসিস অ্যাসোশিয়েটেড অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (TOPD) এবং তাঁদের চিকিৎসা সংক্রান্ত বিষয়েও এই সম্মেলনে আলোচনা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। ACPCON 2026 এর মূল উদ্দেশ্য ফুসফুসের সব রকমের অসুখ প্রাথমিক স্তরে নির্ণয়ে করা এবং অত্যাধুনিক চিকিৎসার সাহায্যে অসুখের বাড়বাড়ন্ত আটকে দেওয়া, জানালেন অরগানাইজিং সায়েন্টিফিক চেয়ারম্যান ডা অংশুমান মুখোপাধ্যায়। ফুসফুসের অসুখের সব থেকে কষ্টকর দিক হল শ্বাসকষ্ট। অক্সিজেনে কাজ না হওয়ায় ভেন্টিলেশনের দরকার হতে পারে। ফুসফুসের অসুখের চিকিৎসায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর ব্যবহার সম্পর্কে AIIMS কল্যাণীতে একটি ওয়ার্কশপ করা হয়। কাটিং এজ টেকনোলজির সাহায্যে রোগীদের ভাল রাখার উপায় নিয়েও ওয়ার্কশপ করা হয়,জানালেন জেনারেল সেক্রেটারি ডাঃ জয়দীপ দেব। ইনভেসিভ ভেন্টলেশনের সাহায্যে অত্যন্ত আশঙ্কাজনক রোগীকে কীভাবে জীবনের আলোয় ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে চিকিৎসকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। ফুসফুসের অসুখের প্রতিরোধমূলক ব্যবস্থা প্রিভেন্টিভ রেসপিরেটরি মেডিসিন,সংকটজনক রোগীদের জন্য অত্যাধুনিক জীবনদায়ী ব্যবস্থা এবং ফুসফুসের টিবির আধুনিক চিকিৎসা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। মূল সম্মেলনে পালমো-টক শীর্ষক একটি পুস্তক প্রকাশিত করা হয়, যেখানে প্রত্যেক বিশেষজ্ঞর বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। ফুসফুসের ক্রনিক অসুখে নতুন নিউমোনিয়ার টিকার গুরুত্ব নিয়ে মত বিনিময় করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ পার্থসারথী ভট্টাচার্য, ডাঃ সুস্মিতা রায়চৌধুরী, ডাঃ এ জি ঘোষাল, ডাঃ খুশবু পিলানিয়া,ডা নিশান্ত চৌহান, ডাঃ ভি বালাসুব্রহ্মনিয়াম প্রমুখ। আশা করা যায় আগামীদিনে ফুসফুসের অসুখের বিরুদ্ধে লড়াই এর হাতিয়ার চিকিৎসায় নতুন দিগন্ত আনবে।