ইয়াসির আরাফাত, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে বিরামপুর সরকারি কলেজ মাঠে ৭ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগমন উপলক্ষ্যেএক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় দেওয়া ভাষণে তারেক রহমান উল্লেখ করেন, বিএনপি জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে আগামীর বাংলাদেশ পুনঃনির্মাণের লক্ষ্যে কাজ করতে চায়। আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা এমন এক নিরাপদ দেশ গঠন করতে চাই, যেখানে সন্ধ্যার পরও মেয়েরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, সবাই নিরাপদে নিশ্চিন্তে ঘরে ঘুমিয়ে থাকতে পারবে। কোন প্রকার বিশৃঙ্খলা কেউ করতে পারবেনা। সবাই নিরাপদে বসবাস করতে পারবে। এছাড়াও দরিদ্র -কৃষকদের ক্ষুদ্র ঋণ মওকুফ সহ দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ডের ব্যাবস্থার কথা উল্লেখ করেন।
এছাড়াও তারেক রহমান বলেন, দিনাজপুর আমার নানীবাড়ি, "নানীবাড়িতে এসেছি, আমাকে সবাই ভোট দিবেন বলেছেন।
তিনি আরও বলেন, "দিনাজপুরের প্রধান ফসল ধান, আমি ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ের জন্য এসেছি। আমাদের মার্কা ধান বা ধানের শীষ।"
এছাড়াও দিনাজপুরের কাটারীভোগ চাল রপ্তানির মাধ্যমে বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে দেওয়া, দিনাজপুরের লিচু প্রক্রিয়াজাতকরণ শিল্প, দিনাজপুরের ভালো জাতের আমের বৈশ্বিক কদর বৃদ্ধি ও দিনাজপুরের নাম গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রয়াস এবং তিস্তা ব্যারেজ প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন করে, তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা চালু করে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের কৃষিকাজের জন্য পানির সমস্যা নিরসন সহ বেকার যুবক ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে শিল্প-কারখানা গড়ে তোলার অঙ্গিকার ব্যাক্ত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এজন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক আহ্বান জানান তিনি।
উক্ত জনসভায় দিনজপুর- ৬ এ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন সহ, দিনাজপুর-১ এ মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ এ সৈয়দ জাহাঙ্গীর, দিনাজপুর -৪ এ মোঃ আখতারুজ্জামান সহ লাখো জনগণ এবং বিএনপির বহু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।